১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দূর্ঘটনায় পতিত ইউনিক পরিবহন উদ্ধার সহায়তায় রামু সেনানিবাস

picsart_1481471662445

দূর্ঘটনায় পতিত ইউনিক পরিবহন উদ্ধার সহায়তায় এগিয়ে এলেন রামু সেনানিবাস । ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার হতে চট্টগ্রামে যাওয়ার সময় রামুর জোয়ারিয়ানালার পানিরছড়া এলাকায় মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণ উল্টে যায়। উক্ত দুর্ঘটনায় রাজিয়া সুলতানা (২৫), ফারুক হোসেন (২০), কাসেম (৪৫) এবং নুরনাহার (৪৫) নামে ০৪ জন মারা যায় এবং ২২ জনকে মারাত্মক আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, দুর্ঘটনাস্থলে রাজিয়া সুলতানা ও ফারুক হোসেন এবং অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

picsart_1481471631154

দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে জিওসি, ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর দিক নির্দেশনায় দ্রুততম সময়ে উদ্ধারকার্যে সহায়তার জন্য সেনা এ্যাম্বুলেন্স, সেনা উদ্ধারযান এবং সেনাসদস্যদের ঘটনাস্থলে প্রেরণ করা হয়। দ্রুততম সময়ে ঘটনাস্থলে সেনা এ্যাম্বুলেন্স, সেনা উদ্ধারযান, সেনাসদস্যদের পৌছানো এবং উদ্ধারকার্যে সার্বিক সহায়তার জন্য হতাহতের সংখ্যা অনেক কম হয়। উল্লেখ্য যে, কর্নেল স্টাফ, ১০ পদাতিক ডিভিশন কর্নেল মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি সরজমিনে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

picsart_1481471603412

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।