১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাচঁবে দেশ” এ প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ২৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেবা প্রাপ্তির লক্ষ্যে যে কেউ সরকারি, বেসরকারি বা অন্য যে কোন দপ্তরে আসলে সংশ্লিষ্ট সেই দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীদের সেবা প্রদানে মন-মানসিকতা পরিবর্তন করে উদার হতে হবে। দুর্নীতির জন্য যারা দায়ী বা এ ধরনের কাজ কোথায় হচ্ছে সেইসমস্ত স্থানগুলো চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যে কোন কাজে দালালশ্রেনী বা মধ্যস্বত্ত্ব ব্যক্তিদের প্রতিরোধ করতে হবে। এ লক্ষে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও (রাজস্ব) মোহাম্মদ আনোয়ারুল নাসের, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।