৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দুর্গাপূজা উপলক্ষে জেলা যুবলীগের শারদীয় শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তিঃ সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। সংগঠনের সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে কক্সবাজার জেলাবাসীসহ জেলার সকল হিন্দু ধর্মালম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
সংবাদপত্রে প্রেরিত শুভেচ্ছা বাণীতে সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, শারদীয় দুর্গাপূঁজা কেবলই হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি লাল সবুজের এই দেশ। তাই আসুন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকলে বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।