মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে তিন বাংলাদেশি শ্রমিকসহ ৫ জন নিহত

শেয়ার করুন

uae-acci-up-jpg-ed-66976
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শ্রমিকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।

নিহত অপর দুই শ্রমিক ভারতের নাগরিক বলে জানা গেছে। দুবাইয়ের স্থানীয় সময় সকালে আল রাবাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুবাই কনস্যুলেটের শ্রম বিষয়ক ফার্স্ট সেক্রেটারি একেএম মিজানুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।

তবে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের নাম ঠিকানা জানা যায়নি। দুবাই রাশিদিয়া থানার পরিচালক ব্রিগেডিয়ার সাঈদ ইবনে সুলেইমান জানান, ক্রিস্টাল কোম্পানির ১৯ শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে নেয়ার পথেই মারা যান। সময়টিভি

শেয়ার করুন