৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

দুবাইতে সড়ক দুর্ঘটনায় টেকনাফের শওকত নিহত

picsart_1477754486191
টেকনাফের যুবক শওকত সড়ক দুর্ঘটনায় দুবাইতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। দুবাই প্রবাসি মোহাম্মদ শওকত (৩০) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের মাষ্টার আলি আহমদের বড় পুত্র।

জানা যায়, ২৮ অক্টোবর শুক্রবার ছুটির দিন থাকায় মোহাম্মদ শওকত দুবাই শারজাহ তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়। নানার বাড়ি থেকে ফেরার পথে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় শওকত নিহত হন। বর্তমানে দুবাই আজমান হাসপাতালে তার মৃতদেহ রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের ছোট ভাই ওসমান গনি জানান তার বড় ভাই শওকত মাত্র দুই বছর পূর্বে বিয়ে করেছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। বিয়ের পর পুনরায় চাকরিতে যোগদানের জন্য তিনি আবারও বিদেশে পাড়ি জমান। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।