৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দু’দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে আজ ১৫০ অভিবাসীকে ফেরত দেবেন মায়ানমার

Coxsbazar-Kidnuf-recover-news
মায়ানমার উপকুল থেকে প্রথম দফায় উদ্ধার প্রাপ্ত ২৮৪ জন অভিবাসীদের মধ্য থেকে ১৫০ জন বাংলাদেশী অভিবাসীকে আজ সোমবার সকালে বিজিবি নিকট হস্তান্তর করা হবে বলে সংশি¬¬ষ্ট সুত্রে জানা গেছে। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বা বিজিবির ঘুমধুম সীমান্ত দিয়ে এসব বাংলাদেশীদের ফেরত আনার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে দ্বিতীয় দফায় মায়ানমার কর্তৃক উদ্ধার প্রাপ্ত ৭৩৩ জন অভিবাসীকে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের কাছাকাছি একাধিক স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ১৫০ জন অভিবাসীর পরিচয় পাওয়া গেছে বলে ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল আলম জানিয়েছেন।
২১ মে মায়ানমার উপকুল থেকে অভিবাসন প্রত্যাশী ২৮৪ জনকে মায়ানমার কোষ্টগার্ড নৌ-বাহিনী উদ্ধার করে। উদ্ধার প্রাপ্তদের মধ্যে থেকে ৮০ জনকে অজ্ঞাত স্থানে রাখা হলেও ২০৪ জন অভিবাসীকে উখিয়ার বালুখালী ও ঘুমধুম সীমান্তের কাছাকাছি মায়ানমারের ঢেকিবনিয়ার ১নং বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি ব্যাটালিয়ান হেড কোয়াটারে রাখা হয়েছিল। ইতিমধ্যে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত ও আর্ন্তজাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা ঢেকিবনিয়া আশ্রয় শিবিরে অবস্থান নেওয়া অভিবাসীদের নাম- ঠিকানা সংগ্রহ করে। এসব অভিবাসীদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী অভিবাসী রয়েছে মর্মে নিশ্চিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রদুতের মাধ্যমে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। গত বৃহস্পতিবার মায়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশের রাষ্ট্রদুত ও সে দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিবাসীদের ফিরিয়ে আনতে সম্মতি জানিয়েছিলেন বলে জানা গেছে। ১৫০ জন বাংলাদেশীর মধ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ৩৪ জন, নরসিংদির ৫৫ জন, চট্টগ্রামের ৮ জন, বান্দরবানের ১০ জন, ঝিনাইদহের ১২ জন, পাবনার ৫ জন, চুয়াডাঙ্গার ৪ জন, বাগের হাটের ৪ জন, ব্রাক্ষ্মনবাড়িয়ার ৬ জন, সুনামগঞ্জের ৪ জন, নারায়নগঞ্জের ২ জন, টাঙ্গাইলের ৩ জন, যশোরের ২ জন ও কুমিল¬ার ১ জন।
বিজিবি কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান পিএসসি বলেন, মায়ানমার থেকে প্রেরিত তালিকা যাচাই বাছাই করে প্রাথমিক ভাবে ১৫০ জনকে বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘুনধুম সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের মায়ানমার থেকে ফেরত আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।