২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দু’দল মাদক বিক্রেতার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় একটি ওয়ানশ্যুটার গান ও  ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত (২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে মাদক নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম  জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে একটি লিচু বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।