মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার পুলিশ (বিজিপি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাফনদীর ঘোলারচর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার এখলাস মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৫), মাঝের পাড়ার মৃত আবদুল গনির পুত্র আবু তাহের (২৮)।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি মিয়ানমারের বিজিপিকে অবহিত করে জেলেদের ফেরত দেয়ার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন