৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর ইন্তেকাল

গাজীপুরে স্বামীর মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। রোববার সকালে তারা যান। মারা যাওয়া রফিজ উদ্দিন (৭০) ও সুফিয়া খাতুন (৬৫) মহানগরের চতর এলাকার মৌবাগ ৪৩২ নং বাড়ির বাসিন্দা সফদর আলী শেখ এর ছেলে ও পুত্রবধূ। রফিজ বাংলাদেশ সমরাস্ত্র কারখানর অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অবসরপ্রাপ্ত সিনিয়র টেকনিশিয়ান রফিজ উদ্দিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রোববার সকাল ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিবেশী ও স্বজনরা নিহত রফিজের দাফন-কাফন নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় সকাল ১১ টার দিকে রফিজ উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী অসুস্থ সুফিয়া খাতুনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। জানাজা শেষে তাদের বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গোরস্তানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।