১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

দীর্ঘ ৩০ বছরের পথ উদ্ধার করল গ্রামবাসীরা

পারভেজ হোসেন নোওসাদ: বিশেষ প্রতিনিধি

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের জমিরা কাটার বাসিন্দা কালা জাগিরা ও তার ছেলেরা মিলে দীর্ঘ ত্রিশ বছরের পথ দখল করার পাঁয়তারা করতেছে এক মাস ধরে। এক সপ্তাহ আগে সোনা পাড়া থেকে কিছু উশৃঙ্খল যুবক ভাড়া করে নিয়ে আসে এবং তারা পথের মধ্যে চারা রোপণ করে দখলের চেষ্টা চালায়। এতে করে গ্রামবাসীরা বাধা প্রয়োগ করলে জাগিরা, মেম্বার চেয়ারম্যান এর প্রভাব দেখায়। ২ ৩ দিন আগে জাগির আর ছেলেরা পথ অতিক্রম করে তার পার্শ্ববর্তী সেহের আলী ফকির ও বদি আলম এর জায়গা দখল করার চেষ্টা চালায় । এই নিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সব ঠিক করে দিবেন বলে আশ্বাস প্রদান করে।

আজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব সরোয়ার এবং মুস্তাক এবং ব্যবসায়ী ইয়াকুব আলী এবং স্বনামধন্য সমাজ সেবক আজগর আলী মুন্সি এসে পথ উদ্ধার করেন। পথ উদ্ধারের সময় মতামত পার্থক্য হওয়ায় জাগির তার ছেলেরা আজগর আলী মুন্সী এবং সাধারণ মানুষের ওপর কয়েকদফা হামলা চালায়। জাগিরার ছেলেরা বলে তারা জন চলাচলের পথ দিবে না সাধারণ মানুষ পথ নিতে গেলে তাদের লাটি দা ধারা আক্রমণ করার চেষ্টা চালায় । কতিপয় ব্যক্তি গ্রহণ ঘটনা মীমাংসা করেন এবং এ ঘটনায় অনেক সাধারণ মানুষ হতাহত হয়। ঘটনার একটু পর জাগির এর বাসায় ভাড়াটে কিছু সংখ্যক যুবক নিয়ে আসে এ নিয়ে সাধারণ জনগণ অনেক আতঙ্কে রয়েছে। এলাকাবাসীরা চেয়ারম্যানের কাছে অকুল আবেদন করেন এর ঘটনা যেন তাড়াতাড়ি সংশোধন করেন এবং দুর্নীতিবাজ অপরাধের মূলহোতা জাগির ও তার ছেলে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী নুরুল ইসলাম সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।