মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

দশম আইপিএলে বিদায়ের মুখে বিরাটদের ব্যাঙ্গালোর

শেয়ার করুন

টিমে বিশ্ব ক্রিকেটের তিন বিধ্বংসী ব্যাট। যে ত্রয়ীর নামে বিপক্ষ টিমের বোলারদের দুঃস্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিরাট কোহালি, ক্রিস গেল এবং এ বি ডিভিলিয়ার্স থাকা সত্ত্বেও দশম আইপিএলে কার্যত বিদায়ের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ ম্যাচ খেলে বিরাটদের পয়েন্ট এখন ৫। শেষ ৫টি ম্যাচ জিতলেও তাঁদের পক্ষে প্লে-অফে পৌঁছনো কঠিন। তাই ধরে নেওয়া যেতে পারে এ বারের মতো আইপিএলে বিদায় ঘটে গেল আরসিবি-র।

বৃহস্পতিবারের আরসিবি বনাম গুজরাত লায়ন্স ম্যাচটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। যে জিতবে, টিকে থাকবে। সেই লড়াইয়ে আরসিবি-কে ১৩৪ রানে আটকে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল সুরেশ রায়নার গুজরাত। যে ম্যাচে কোহালির সংগ্রহ ১০, গেলের ৮ এবং ডিভিলিয়ার্সের ৫। শুরুতেই তিন মহাতারকার উইকেট চলে যাওয়ার ধাক্কা গোটা ম্যাচে আর সামলাতে পারেনি আরসিবি। এর পর অ্যারন ফিঞ্চের (৩৪ বলে ৭২) মারমুখী ইনিংস বিরাটদের আর লড়াইয়ে ফিরতে দেয়নি।

বিদায়ের মুখে দাঁড়িয়ে কোহালি বলে গেলেন, ‘‘আমরা মনে হয় টিমের ওপর খুব বেশি চাপ তৈরি করছি।’’ কোহালি এখনও বলে চলেছেন, পারফরম্যান্স ভাল করতে হবে। কিন্তু ঘটনা হল, তাতে আর বিশেষ লাভ হবে না। ইডেনে কেকেআরের কাছে অবিশ্বাস্য হারের পরে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলা ভেস্তে যায়। ফলে এই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল বেঁচে থাকার লড়াই। যে লড়াই জিতে রায়না বলছেন, ‘‘আমরা সব বিভাগেই ভাল করেছি। টাই পর পর দু’বলে গেল এবং ট্র্যাভিস হেড-কে ফিরিয়ে দিয়েছিল। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’’

শেয়ার করুন