৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা  হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল,  ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।
উল্লেখিত নেতৃবৃন্দরা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।  তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।