২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি গঠিত

কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ সফল করতে বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠণ করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা এবং আহবায়ক হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

১১ বারের মতো আগামি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি-২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী এই মেলা আয়োজন করা হবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান বাংলা একাডেমী মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

সভায় কবি মুহাম্মদ নুরুল হুদা জানান, দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এ দেশ-বিদেশের এক হাজারের বেশি কবি অংশ নেবেন। এ মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণ করা হবে।

কবি ও সাংবাদিক নুপা আলম সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী প্রমুখ।

সভায় কবি ও সাংস্কৃতিক সংগঠণের প্রতিনিধি হিসেবে যথাক্রমে শ্যামল ধর,ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, নিধু ঋষি, রিশাদ হুদা, কফি আনোয়ার,মোশররব হোসেন, মো. ফয়সল হুদা, মনির মোবারক, কামাল হোসেন, নীলোৎপল বড়ুয়া,মাহদুদুল হাসান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।