২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ফিতা কেটে এর উদ্বোধন করেন মেলা কমিটির চেয়ারম্যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

মানবিক সৌন্দর্যের জন্য কবিতা এ প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় আয়োজিত এবারের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই, শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’। আগামি ৩০ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী কবিতা মেলায় বিভিন্ন মহাদেশের শতাধিক কবি অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা।

অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কবি মানিক বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, কবি শামীম আকতার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, কবি নাসের ভ‚ট্টো, কবি ও সাংবাদিক নুপা আলম, কবি কাফি আনোয়ার প্রমুখ।

অস্থায়ী কার্যালয়টি মেলা বাস্তবায়নের সকল কার্য নিয়মিত পরিচালিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।