২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ এর শ্লোগান ঘোষণা

‘শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই, শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ এই শ্লোগানে আগামি ৩০ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি ২০২২ এর প্রস্তুতি সভায় এ শ্লোগান ঘোষণা করেছেন কমিটির চেয়ারম্যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামি ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মেলার কর্মসূচি নির্ধারণ, স্থান নির্বাচন করা হয়। সভায় ১০১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও ৭ টি উপ কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কক্সবাজার প্রেসক্লাবে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ এর অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।

জাতীয় খেলাঘর আসর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রাবন্ধিক ও কবি মজিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নূর, সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি ও সাংবাদিক নুপা আলম প্রমুখ।

সভা শেষে কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩ তম জন্ম বার্ষিকী কেক কেটে পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।