৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

দরিদ্র মানুষের জন্য শেখ হাসিনার উপহার আমি পৌঁছে দেওয়ার জন্য এসেছি


টেকনাফের হ্নীলা-হোয়াইক্যংয়ে ভিজিডির চাল বিতরণ উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন জননেত্রী শেখ হাসিনার এদেশের অসহায়,দরিদ্র মানুষের আস্থার ঠিকানা। তাই তিনি ভিজিডি থেকে শুরু করে বিভিন্ন দরিদ্র বিমোচনে সহায়ক প্রকল্প নিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ভিজিডির চাল উপহার স্বরূপ আপনাদের মধ্যে বিতরণের জন্য আমাকে প্রেরণ করেছেন। তিনি আপনাদের দোয়াই যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ততদিন আপনাদের জন্য কল্যাণমুখী প্রকল্প নিয়ে গরীব-দুঃখী অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন।
৬মার্চ সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডির চাল বিতরণ উপলক্ষ্যে একসভা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী,হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার প্রমুখ। এছাড়া পরিষদের মেম্বার-মহিলা মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি আব্দুর রহমান বদি আনুষ্ঠানিকভাবে উপস্থিত জনসাধারণের মধ্যে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন। এরপর এমপি আব্দুর রহমান বদি হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর উপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন। এসময় পরিষদের মেম্বার-মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।