১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

দখলবাজ চক্রের দাপট, ২৭ বছর যাবত একটি পরিবারকে হয়রাণির অভিযোগ

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বাদশা মিয়া নামক এক ব্যক্তির জায়গা দখলে নিতে দীর্ঘ ২৭বছর ধরে নানাভাবে হয়রানি করছে একটি দখলবাজ চক্র। আদালতে বিচারাধীন থাকার পরও জমি দখলে নিতে ওই পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলা, বাড়িতে অস্ত্র দিয়ে পুলিশ দিবে বলে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ অবস্থার কারনে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। বাদশা মিয়া ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত মুহুরু রহমানের পুত্র।
ভোক্তভোগী বাদশা মিয়া অভিযোগ করে জানান, ১৯৯১সালে সরকার থেকে বন্দোবস্ত মুলে এক একর ৪০শতক জায়গা পান তিনি। পরে দীর্ঘ ২৭বছর ধরে একটি দখলবাজ চক্র ওই জায়গা দখল করতে মিথ্যা মামলাসহ নানা ভাবে তাকে হয়রানি করে আসছে। আদালতে রায় পাওয়ার পরও জমিতে যেতে পারছে না তার পরিবার। আমার নামে বিএস ও ডি.আর.আর খতিয়ান থাকার পরও তাদের ভয়ে জমির দখলে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে মারধরসহ হামলা-মামলার ভয় দেখায়। এখন দখলবাজ চক্রের হাতে তারা পুরো অসহায় হয়ে পড়েছে।
বাদশা মিয়া অভিযোগ করেছেন, দখলচেষ্টার ঘটনায় পূর্ব বড় ভেওলার আজিজুল হকের পুত্র হাসান ড্রাইভার, গুরা পুতুনের পুত্র জমির হোসেন ও জামাল উদ্দিন, ঢেমুশিয়ার রুহুল আমিন, বেলাল, ঘনশ্যাম বাজারের শফি আলমের পুত্র মো.জালাল, মহল্লারকুম এলাকার ইসহাকের পুত্র সেলিম, সিকদারপাড়ার ইসহাকের পুত্র জয়নালসহ আরো ১০-১২জনের একটি সিন্ডিকেট আমার দখলে নানাভাবে পাঁয়তারা চালিয়ে আসছে।
বাদশা মিয়া বলেন, জোরপূর্বক দখলে নিতে দখলবাজ চক্র তার পরিবারকে একাধিক মামলা দিয়েছে। রাতে বাড়িতে আগুন দিবে বলে হুমকি, তার ছেলেকে মেরে ফেলাসহ নানা হুমকি দিয়ে আসছে। তারা এলাকার কিছু সন্ত্রাসী গ্রুপকে লালন-পালন করে আসছে। তারাই মুলত তাদের সহযোগিতা করে আসছে।
এর জের ধরে ১৯৯৮সালে নাসির উদ্দিন প্রকাশ ভুট্টো তার মেয়ে জামাইকে ইব্রাহিমকে কুপিয়ে হত্যা করে। এর হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এতে বাদশা মিয়া কক্সবাজার জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।