২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

দক্ষিণ হাজীপাড়ায় পাহাড় খেকোদের হুমকিতে নিরাপত্তাহীনতায় সাংবাদিক নুরুল আলম

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ায় নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচারকারীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছেন সাংবাদিক নুরুল আলম সিকদার।

তাকে অপহরণ ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১৯ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানাগেছে, মহেশখালী এলাকার বাসিন্দা হাজী হামজা মিয়ার ছেলে ও সদরের দক্ষিণ হাজী পাড়া জাহাঙ্গীরনগর আলমের ভাড়াবাসায় বসবাসকারী শাহীন নামের একব্যক্তি ঝিলংজা দক্ষিণ হাজীপাড়ায় বনবিভাগের সরকারী পাহাড় কেটে দীর্ঘদিন ধরে মাটি পাচার করে পরিবেশের চরম ক্ষতি করে আসছিল।এদিকে, জাতীয় দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি, কক্সবাজার বায়ান্ন ডটকম এর সম্পাদক ও দৈনিক সাগর দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আলম সিকদার বাড়ীর পাশ্ববর্তী

উক্ত সরকারী পাহাড়টি অবস্থান। একজন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক হিসেবে সাংবাদিক নুরুল আলম সিকদার সোমবার ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে পাহাড় কাটায় নেতৃত্বদানকারী শাহীন ও তার অজ্ঞাত সহযোগীদের পরিবেশ বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন।
কিন্ত পাহাড় কেটে মাটি পাচারকারী শাহীনসহ অন্যান্য এতে চরম ক্ষুদ্ধ হয়ে উঠে।

সাংবাদিক নুরুল আলম সিকদারকে ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে খারাপ ভাষা গালমন্দ করে পাহাড় কাটার বিষয়ে বেশী বাড়াবাড়ি করলে পথিমধ্যে হামলা করবে, তার বাহিনীর লোকজনকে দিয়ে অপহরণ করবে এমনকি হত্যাও করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।

এছাড়াও উক্ত পাহাড় কর্তনকারী শাহীন তার মোবাইল ফোন থেকে হুমকি অব্যাহত রাখায় জীবন ঝুঁকি ও জানমালের নিরাপত্তাহীন হয়ে পড়েছে বলে জানান সাংবাদিক নুরুল আলম সিকদার।

এব্যাপারে পাহাড় খেকো শাহীন ও তার সহযোগীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক নুরুল আলম সিকদারকে হুমকি দানকারী পাহাড় খেকো শাহীন ও তার সহাযোগীদের আইনের আওতায় আনার পাশাপাশি পাহাড় কাটার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।