২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলা বিদ্যুৎবিহীন

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার।

তিনি জানান, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২১টি জেলা বিদ্যুৎবিহীন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগেরও কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কেন্দ্রে যোগাযোগ করা হয়েছে।

ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।