২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

থার্টিফার্স্ট নাইটে সারা দেশে নজরদারি বাড়ানো হয়েছে : আইজিপি

আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ জঙ্গিবাদ নির্মূলে সোচ্চার হয়েছে।

জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমাদের পুলিশ তাদের উৎখাতে কাজ করে যাচ্ছে। এখনও যারা ধরা পরেনি তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। বাংলার মাটি থেকে জঙ্গিবাদ মূলোৎপাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন ও অফিসার মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সিসি ক্যামেরা নেটওয়ার্ক এবং মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, শিশু-কিশোর ও নারীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। শনিবার থার্টি ফার্স্ট নাইটে সারা দেশে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান আইজিপি এ কে এম শহীদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ প্রেসক্লাব সেক্রেটারি বাবুল হোসেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।