১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

থাকবে মত পার্থক্য কিন্তু বীর বাহাদুরের সীদ্ধান্ত চূড়ান্ত

 

Mohila22
বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়ে। উপজেলা মহিলালীগ সভানেত্রী জুহুরা বেগমের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর। বক্তব্যে তিনি জেলা আওয়ামীলীগের পক্ষে সম্মেলন সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জুহুরা বেগম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা ইসহাক, মহিলা নেত্রী সানজিলা কাকলী, পৌর সম্পাদিকা ছালেহা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তাহের কোং, আওয়ামীলীগ নেতা তারেক রহমান, শ্রমিকলীগ নেতা জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল জেলা ছাত্রলীগ সদস্য রাসেল মামুন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক বদুর উল¬াহ প্রমূখ। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ওজীফা খাতুন রুবির সঞ্চালনায় সভায় জেলা সভানেত্রী বলেন- থাকবে মত পার্থক্য, বিশাল পরিবারে কিন্তু বীর বাহাদুরের সীদ্ধান্তই চুড়ান্ত। জেলা ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মামুন শিমুল বলেন- ছাত্রলীগ বিশাল সংগঠন মত ভেদ কেবল ছাত্রলীগের অভ্যান্তরীণ আর বীর বাহাদুর এমপি সব মত ভেদের উর্দ্ধে। তিনি সীমাহীন র্ধয্য দিয়ে নিরপেক্ষতার বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।