২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

থাইংখালিতে ভাতের হোটেল ও চায়ের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি!

জাহাঙ্গীর আলম, টেকনাফঃ উখিয়া উপজেলার থাইংখালি বাজারে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক ভাতের হোটেল ও চায়ের দোকান। উক্ত দোকান গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছে।এসব হোটেল গুলোতে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ এবং জিনিস পত্রের দাও বেশি।

থাইংখালি বাজারে পাশে রয়েছে বিশাল রোহিঙ্গা ক্যাম্প। ক্যাম্পে কর্মরত শত শত চাকরি জীবি ও বিভিন্ন শ্রেনির পেশা জীবি মানুষের আশা যাওয়া উক্ত বাজারে। লোকজন সকাল বিকাল রাত হলেও এসব হোটেল গুলোতে খাওয়ার খেতে যাই। হোটেল গুলোতে যেহারে অস্বাস্থ্যকর পরিবেশে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি কর।

ভুক্তভোগীর মধ্যে কয়েকজন জানান,থাইংখালি বাজারে যে হোটেল গুলো রয়েছে বেশির ভাগ হোটেল গুলোর অস্বাস্থ্যকর পরিবেশে ও মেয়াদোত্তীর্ণ খাবার। আমাদের অনেক সহকর্মী উক্ত হোটেলের খাওয়ার খেয়ে অসুস্থ হয়েছে।

থাইংখালি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের কর্মস্থল তাই আমাদেরকে থাইংখালি বাজারের হোটেল গুলোতে বেশির ভাগ সময় খাওয়া দাওয়া করতে হয়। হোটেলের খাওয়ার মান খুবই নিম্নমানের দাম কিন্তু অনেক বেশি। তারা আরও বলেন, যদি এসব হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান করে ব্যবস্থা নেওয়া হয় তাহলে হোটেল গুলোতে সুন্দর ও মানসম্মত খাওয়া পরিবেশ সৃষ্টি হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।