১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ত্রাণের টোকেন দিতে গিয়ে গাছে উঠে প্রাণে বাঁচলেন এনজিওকর্মী

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): এটি কোন গাছের ফল নিতে বা ইচ্ছে করে নয়, প্রাণে বাঁচতে বাধ্য হয়ে গাছে উঠলেন এক এনজিওকর্মী। সে আসলে জানেনা রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব চিত্র কি? ত্রাণের টোকেন বিতরণ করতে গিয়ে বুঝতে পারলেন এখানকার চিত্র।
রবিবার (৮আগষ্ট) সকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্থা মুক্তি বাংলাদেশের একজন কর্মী দাতা গোষ্টি থেকে প্রাপ্ত ত্রাণ রোহিঙ্গা শরনার্থীদের মাঝে সুস্থভাবে বিলি বন্টনের টোকেন বিতরণকালে জনরোষের শিকার হয়ে গাছে উঠে যায়। কেউ কেউ বলতে দেখা গেছে সে যদি গাছ বেয়ে উঠতে না পারত তাহলে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কোন বিকল্প নেই বলে জানান স্থানীয়রা।  ঘটনার প্রত্যক্ষদর্শী, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবাদুল হক চৌধুরী আবু বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ থেকে শুরু করে যেকোন ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন লোকের দরকার। তাই এনজিওদের কর্মী নিয়োগের সময় এই বিষয়টি মাথা রাখা প্রয়োজন। এখন কিন্তু তা  মনে করছেনা কর্মরত এনজিও গুলো। যার কারনে এই অবস্থা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।