মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে- মোহাম্মদ আলী

শেয়ার করুন

teknaf-pic-a-08-12-16
সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন দল বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে তৃণমূল হতে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। উড়ে আসা সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিলে দুঃসময়ে কাছে পাওয়া যাবেনা। তাই অনতিবিলম্বে সেন্টমার্টিন ইউনিয়নের ওয়ার্ড সমুহের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
৮ডিসেম্বর দুপুর সাড়ে ১১টায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ,টেকনাফ যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল আমিন,ইউনিয়ন যুবলীগের সাধারণ আক্তার কামাল,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন শামীম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাহাদ শাহীন,শব্বির আহমদ,হাফেজ আবুল হোছাইন,হাজী আব্দুস সালাম প্রমুখ। সভায় প্রধান অতিথি সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।

শেয়ার করুন