১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি কমেছে

চলতি ২০১৬-১৭ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। যা গত অক্টোবর থেকে ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৩২ শতাংশ।  গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গ্রামীণ পর্যায়ে ২০১৬-১৭ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে ৫ দশমিক ০৮ ভাগ, যা গত অর্থবছরে একই সময়ে ছিল ৪ দশমিক ৯৫ ভাগ।

অপরদিকে শহরে (জানুয়ারি-মার্চ) সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময় ছিল ৭ দশমিক ৩৪ ভাগ।

এছাড়া চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-দিসেম্বর) তুলনায় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) দ্রব্য ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।