১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার আঙ্কারার একটি আলোকচিত্র প্রদর্শনীতে এ হামলার ঘটনা ঘটে।

‘‘তুরস্কে রাশিয়াকে যেভাবে দেখা হয়’’ শিরোনামে ওই আলোকচিত্র প্রদর্শনীতে অতিথি ছিলেন কারলভ। মস্কোতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি গণমাধাম জানিয়েছে, প্রদর্শনীতে ভাষণ দেয়ার সময় বন্দুকধারী সিরিয়ার আলেপ্পো শহর সম্পর্কে কিছু বলে চিৎকার করে এবং কারলভের ওপর গুলি ছোঁড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রদর্শনীর গ্যালারির মেঝেতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে রাষ্ট্রদূতের নিথর দেহ। পাশেই অস্ত্র হাতে দেখা যাচ্ছে বন্দুকধারীকে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই সন্ত্রাসবাদী আক্রমণ তারা সহ্য করবে না।

তবে ওই বন্দুকধারীর নাম জানা যায়নি। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সিরিয়ায় রাশিয়ার সামরিক হামলার বিরুদ্ধে আঙ্কারায় বিক্ষোভের একদিন পর নিহত হলেন কারলভ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।