১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তুমব্রু সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, দুই শিশু আহত


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ নং পিলারের কাছে মিয়ানমারের উত্তর পাড়ায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনায় আহত শিশুরা হলো মিয়ানমারের উত্তর পাড়ার শাকের আহমদের ছেলে কায়সার (১০) ও নুরুল আমিনের ছেলে আলম (৭)।

আহতদের উখিয়া শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলারছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলেগুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের মাথায় ও আলমের কপালে গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে সীমান্তপাড়ি দিয়ে উখিয়া শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর হাসপাতালে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, তুমব্রুতে একটি মিটিংয়ে ছিলেন তিনি। পৌনে ১২টা ও ১টার দিকে পর পর দুটি মাইন বিস্ফারণ ঘটে মিয়ানমারের ওপারে। এ ঘটনায় দুই শিশু আহত হওয়ার খবর শুনেছেন।

উল্লেখ্য, সোমবার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারী গুরুতর আহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।