২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

তুমব্রু পশ্চিমকূল সপ্রাবি’তে পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

 

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন আজ ১৭ মার্চ পালিত হয়েছে। সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি ইসলামিক মিশনের প্রধান মোহাম্মদ আলী, নাইক্ষ্যংছড়ি ইসলামিক মিশনের মেডিকেল অফিসার ডা: নিয়াজ মুসাব্বির খাঁন এবং ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেচের উপস্থিতিতে শান্তিরদূত পায়রা উড়িয়ে জন্মদিন পালন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল বশর এবং প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন। পরে সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিজয়ী ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর বিষদ আলোচনা ও দোয়া মাহফিল শেষে দুপুরে অনুষ্ঠান শেষ হয়। এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ-সভাপতি মো: বেলাল উদ্দিন, সদস্য মনজুরা বেগম, মনোয়ারা বেগম, বিদ্যালয় সহকারি শিক্ষক আলী হোসেন, সমিরণ বড়ুয়া, সাজিয়া আফ্রিন এবং ছাত্র/ছাত্রীর অভিভাবক বৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।