৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তিন বেকারি মালিককে জরিমানা

কক্সবাজার সময় ডেস্কঃ ফেনীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন জন বেকারি মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ফেনী শহরের এসএসকে সড়কে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোহেল রানা জানান, হেলাল ব্রেডের মালিক হেলাল উদ্দিন আহমদকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, দিলদার ব্রেডের মাহমুদুল হাসানকে রুটির প্যাকেটে মেয়াদের কোনও সীল না থাকায় ৫০ হাজার টাকা, জামাল ব্রেডের মালিক জামাল উদ্দিনকে মেয়াদের সিল না থাকা, ভুল মেয়াদ লেখা ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর সুজন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।