২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি স্পিকার

সৌদি আরবের মজলিশ আশ শুরার স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন। তিনি আগামী শনিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আজ বৃহস্পতিবার সকালে ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ মো. শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সৌদি-বাংলাদেশ মৈত্রী গ্রুপের চেয়ারপারসন বজলুল হক হারুন, জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি প্রমুখ।

স্পিকারের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান হুইপ বলেন, “মজলিশ আশ শুরা ও বাংলাদেশ জাতীয় সংসদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। উভয় দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে এ কাজের পরিধি আরো বৃদ্ধি করা সম্ভব হবে। এ সময় সৌদি স্পিকার বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ” ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।