৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

তিন জনপদের ভোটে ট্রাম্প ৩২, হিলারি ২৫‌

51689405677a7af9fe42cb07ef372e96x480x320x22শুরু হয়ে গেল ভোট। পরম্পরা অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দেন নিউ হ্যাম্পশায়ারের তিনটি জনপদের মানুষ। ভোটার সংখ্যা সব মিলিয়ে ১০০ এরর নিচে!‌ মধ্যরাতেই, অর্থাৎ নতুন তারিখের শুরুতেই ভোট দিয়ে দেন ডিক্সভিল নচের বাসিন্দারা। আর সঙ্গে সঙ্গেই হয়ে গেল গণনাও। সবার আগে ভোট, সবার আগে ফল।

কী ফল?‌ ৪–‌২ ভোটে এখানে ডোনাল্ড ট্রাম্পকে হারালেন হিলারি ক্লিন্টন। একটু বেশি লোক হার্টস লোকেশনে। সেখানেও জয়ী হিলারি। ১৭–‌১৪ ভোটে। কিন্তু মিলসফিল্ডে ট্রাম্প জিতে গেলেন একটু বড় ব্যবধানে। ১৬–‌৪ ভোটে। ফলে

এক কথায় বলা যাচ্ছে না, জয় দিয়েই যাত্রা শুরু করলেন হিলারি। সব মিলিয়ে ফলটা ফলটা আপাতত ৩২–‌২৫। গোটা রাজ্যের ফলে যে এর কোনও প্রভাব পড়বে তা নয়। কিন্তু মাঝরাতে ভোট ঘিরে বেশ উচ্ছ্বাস ছিল এলাকাবাসীদের। দেশের বড় অংশের মানুষ তখন ঘুমে।

যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ঘুম থেকে উঠে ভোটের লাইনে গিয়ে দাঁড়াবেন মানুষ। ভারতের সময় কাল ভোর সাড়ে ৫টা নাগাদ শেষ হবে পূর্ব উপকূলের রাজ্যগুলির ভোট। ফলাফল আসতে শুরু করে দেবে তখনই। এবং তার কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছবি, আমেরিকার নতুন প্রেসিডেন্ট কে। সব সমীক্ষাতেই কম–‌বেশি এগিয়ে হিলারি। রয়টার্স–‌ইপসস–‌এর শেষ হিসেব অনুযায়ী হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

কাল মাঝরাত পর্যন্ত প্রচার চালিয়ে গেছেন ট্রাম্প এবং হিলারি। মিশিগানে প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দেন হিলারির প্রচারসভায়। বলেন, ট্রাম্প জিতলে গত ৮ বছরের ডেমোক্র্যাট জমানার সব উন্নতি জলে ভেসে যাবে। ফ্লোরিডা–‌সহ বেশ কিছু জায়গায় কাল সভা করেছেন ট্রাম্প। তাঁর দাবি, মিডিয়া যা–‌‌ই বলুক, তিনিই এগিয়ে। মিশিগান, ওহায়ো, আয়ওয়া, নিউ হ্যাম্পশায়র, নর্থ ক্যারোলাইনা— কঠিন লড়াইয়ের রাজ্যগুলিতে নাকি তিনিই এগিয়ে। ‌‌‌‌আজকাল

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।