১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তিন কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে তিন কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারে দুই নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফনদী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার আশিক্কাপাড়া এলাকার মো. জকির ও একই এলাকার আবদুর রহমান। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মিয়ানমার থেকে একদল লোক ইয়াবা নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। বিজিবির টহল দল জালিয়ারদ্বীপ এলাকার নাফনদী পার হয়ে আসা কিছু লোক দেখে তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের মাঝ থেকে দুইজনকে গ্রেফতার করা গেলেও বাকিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারদের তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট পাওয়া যায় ৯৯ হাজার ৪৯১ পিস ইয়াবা। যার আনুমানিক দাম প্রায় তিন কোটি টাকা। তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির হাতে ইয়াবাসহ গ্রেফতার মিয়ানমার নাগরিকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।