৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তালিবানকে খতম করার ডাক ইসলামিক স্টেটের


তালিবানের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল ইসলামিক স্টেট (আইএস)। তালিবানি সংগঠনের সব লোকজনকে খুন করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত, এমন ফতোয়াই জারি করল তারা।
ইসলামের সঙ্গে প্রতারণা করছে তালিবান এবং তারা ভণ্ড মুসলিম, বিবৃতি দিয়ে জানিয়েছেন এক আইএস কমান্ডার। সে কারণেই তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি আবু বকর আল-বাগদাদির সংগঠনের। ইরানের সংবাদ সংস্থা ‘তসনিম’ এই খবর প্রকাশ করেছে।


আইএস এবং তালিবানের মধ্যে এই শত্রুতা নতুন নয়। গত বছর অগস্টে আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ আইএস-এর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিল। আইএস জঙ্গিদের খুন করা হবে বলে তাদের তরফে ঘোষণা করা হয়েছিল। এ বার আইএস-ও তালিবানের বিরুদ্ধে একই পদক্ষেপ করল।
আফগানিস্তানে প্রভাব বিস্তারের তাগিদেই এই দুই জঙ্গি সংগঠন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে বিশেষজ্ঞ মহলের মত। মার্কিন হস্তক্ষেপে আফগানিস্তানে তালিবান শাসনের অবসান হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই। কিন্তু তালিবান সে দেশ থেকে নির্মূল হয়নি। গ্রামীণ আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় তালিবানের প্রভাব এখনও যথেষ্ট। গত কয়েক বছরে আফগানিস্তানের কিছু কিছু এলাকা আইএস কবলিত হয়েও পড়েছে। ফলে আফগান সরকারের মাথাব্যথা আরও বেড়েছে। এ বার দুই জঙ্গি সংগঠন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়ায় গ্রামীণ আফগানিস্তানে অস্থিরতা আরও বাড়তে পারে বলে কাবুল মনে করছে।- আনন্দবাজার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।