৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

তারেকের বিরুদ্ধে প্রতিবেদন আসেনি

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

রোববার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পল্টন থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ আগামী ১২ জুন প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার অপর আসামি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা এবং দলটির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী।

২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতোয়ালি থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী আদালতে এই মামলা দায়ের করেন। ওইদিন আদালত পল্টন থানাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন তারেক রহমান।

পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। এ বক্তব্যে আওয়ামী লীগের ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় তারেকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতোয়ালি থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী ইউনুস খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।