২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

‘তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই-‘ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ ও সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে।
শুক্রবার বিকেলে রামুর চাকমারকুল ইউনিয়নে সি গ্রীন স্পোটিং ক্লাব মিয়াজিরপাড়া কর্তৃক মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
এস এম সাদ্দাম হোসাইন বলেন- তরুণ সমাজ যেন একটি সুন্দর সমাজ বির্নিমান করতে পারে। মাদক থেকে দূরে এসে নিজেকে খেলাধুলায় নিয়োজিত রাখতে পারে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে নিয়োজিত থাকে। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন- রামু থানার ওসি-তদন্ত অরুপ কুমার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলি হোসেন কোম্পানি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত: উক্ত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ৬৪টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে কক্সবাজার মুহুরি পাড়া খেলোয়াড় একাদশকে হারিয়েছে পূর্ব মোহাম্মদ পাড়া খেলোয়াড় একাদশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মনির। তাঁকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম সাদ্দাম হোসাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।