১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

তানিম জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক : আরম্ভ নতুন অধ্যায়ের

 


নানা আলোচনা সমালোচনা ও গুঞ্জণের পর অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করেছেন কেন্দ্রীয় নেতারা।

সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আট মাস পর, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ১৬ ফেব্রুয়ারি একটি জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেন। এর আগে ইমরুল হাসান রাশেদের আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এম সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মঈন উদ্দিন বলেন, ‘রাজপথের ত্যাগী নেতা মোর্শেদ হোসাইন তানিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই জেলা ছাত্রলীগে আরম্ভ হোক নতুন এক অধ্যায়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।