১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

তানভীর কাদেরীর ছেলেকে নিস্তেজ করার চেষ্টায় পুলিশ

রাজধানীর দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ায় ‘সূর্যভিলা’ নামে যে বাসাটি ঘিরে অভিযান চলছে ওই বাসার ভেতরে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে গ্রেনেড নিয়ে বসে আছেন বলে ধারণা পুলিশের। আর তাকে নিস্তেজ করতে দুপুর ১টার দিকে ওই বাসার ভেতরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।

এরআগে আত্মসমর্পণের কথা বলে বেরিয়ে আসার সময় শরীরে থাকা বেল্টের বিস্ফোরণ ঘটান এক নারী। ওই বিস্ফোরণে এক শিশুও আহত হয়। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে ওই নারীর দেহ এখনো পড়ে আছে বাসাটিতেই। তিনি জীবিত আছেন না মারা গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন ভেতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বিস্ফোরণের বিষয়টি জানান।

ভেতরে অবস্থানরত যাকে তানভীর কাদেরীর ছেলে বলে ধারণা করা হচ্ছে তার বিষয়ে ছানোয়ার বলেন, তার সারী শরীরে গ্রেনেড বাঁধা রয়েছে।

শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মূসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুপুড় সাড়ে ১২টার একটু আগে ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে হেলমেট পড়া অবস্থায় এক ব্যক্তি ছিলেন। তবে তিনি কে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।