৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সতকর্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে অপ্রয়োজনীয় কাজ ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার (১৮মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে প্রক্টরিয়াল টিম কাজ করছে। কোনও বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি।’

বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।