২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

‘ঢাকা হবে এরশাদের ঘাঁটি’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী বলেছেন,  আগামী দিনে ঢাকা হবে সাবেক রাষ্ট্রপতি এরশাদের অন্যতম ঘাঁটি। উত্তর সিটি করর্পোরেশনের প্রতিটি পাড়া মহল্লায় জাতীয় পার্টি  পক্ষে জনমত গড়ে তোলা হবে ।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে এক সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।

ফয়সল চিশতী বলেন, আমাদের লক্ষ্য একটাই যে করেই হোক জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে হবে। দেশে এখন জানমালের নিরাপত্তা নেই, শান্তি নেই। রাষ্ট্র পরিচালনায় বড় দুটি রাজনৈতিক দল ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় জনগণ মুক্তি চায়, শান্তি চায়। মানুষের প্রত্যাশা একমাত্র জাতীয় পার্টি এ মুক্তি এনে দিতে পারে। মহানগর উত্তরের প্রতিটি পাড়া-মহল্লা ইউনিট ওয়ার্ড ও থানা কমিটিকে আরো শক্তিশালী করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি নজরুল ইসলাম, খলিলুর রহমান মোল্লা, আলী বাবু, কামরুল হুদা কাজল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জিকু, হাজী কাইউম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।