মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন ডুসাট’র নতুন কমিটি গঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া-টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ(ডুসাট) এর অষ্টম বার্ষিক সাধারণ নির্বাচন ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া-টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে উক্ত নির্বাচনে ২০১৭-১৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলী আশরাফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আল আজাদ।

সভাপতি-সাধারন সম্পাদক ছাড়াও উক্ত কমিটিতে আছেন সহ-সভাপতি নাজিব মোহাম্মদ রাখিন, যুগ্ন সাধারণ সম্পাদক একরামুল হুদা, সাংগঠনিক সম্পাদক ওথাইসিং চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আজম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রাফি, উপ অর্থ সম্পাদক আবু সিদ্দিক আল আজাদ, দপ্তর সম্পাদক নুরুল আজিম মুন্না, উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, প্রকশনা সম্পাদক আশেক রায়হান, উপ প্রকশনা সম্পাদক সেলিম উল্লাহ, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, আইটি সম্পাদক ইমরুল হাসান।।

শেয়ার করুন