২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঢাকা-চট্টগ্রাম রুটে এখন থেকে ইউনাইটেড এয়ারওয়েজের জেট এয়ারক্রাফট এমডি-৮৩

Image-1
বাংলাদেশের পুঁজিবাজারে বিমান পরিবহন ও সেবা খাতে একমাত্র বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ২৩ মার্চ থেকে প্রতিদিন এটিআর-৭২ এয়ারক্রাফটের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ১৭০ আসনের জেট এয়ারক্রাফট এমডি-৮৩ পরিচালনার পরিকল্পনা করেছে।
ইউনাইটেড এয়ারওযেজ আগামী ২৩ মার্চ থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিকাল ৪ টায় ১৭০ আসনের এমডি ৮৩ এয়ারক্রাফট ছেড়ে যাবে।
ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৩৮০০ টাকা এবং রিটার্ন ভাড়া ৭০০০ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত)।
ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, মাস্কাট, দোহা, কুয়ালা লামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করছে।
ইউনাইটেড এয়ারওয়েজ গত আট বছরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। এ পর্যন্ত ইউনাইটেড অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে চুয়ান্ন হাজার ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে এবং ইতিমধ্যে প্রায় চব্বিশ লক্ষ যাত্রী এবং ৬০০০ টন কার্গো পরিবহন করেছে বিভিন্ন গন্তব্যে।
১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ ৮-১০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেডের বিমান বহরে বর্তমানে রয়েছে একটি ড্যাশ-৮-১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট এগারোটি এযারক্রাফট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।