মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল

শেয়ার করুন

ঐতিহাসিক সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১১ দিন অবস্থান করার পর আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরছেন টাইগাররা। সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুশফিকরা। এরপর সেখান থেকে বেলা ২টায় অবতরণ করার কথা থাকলেও ১৫ মিনিট দেরি হয়।

ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে চড়ে দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। তবে পুরো দল ঢাকায় ফেরেনি। কারণ আগের দিন সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে উড়ে গেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া কলকাতায় ব্যক্তিগত কাজে কয়েকদিন থাকবেন মুশফিকুর রহীম ও তাইজুল ইসলাম।

আগের দিন হায়দারাবাদ টেস্টে ২০৮ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে পাঁচদিন পর্যন্ত লড়াই করায় প্রশংসাই পেয়েছে মুশফিকুর রহীমের দল। চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে দলটি। সেখানে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুশীলন ক্যাম্পে নামবে বাংলাদেশ। এর আগে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন মুশফিকরা।

শেয়ার করুন