মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঢাকায় আসছেন জিৎ

শেয়ার করুন

ঢাকায় আসছেন কলকাতার সুপারস্টার জিৎ। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত ‘বস ২’ ছবির প্রচারণায় অংশ নিতেই সোমবার ঢাকা সফরে আসছেন এই নায়ক। জাজ মাল্টিমিডিয়ার দায়িত্বশীল এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ঢাকায় পৌঁছে একটি পাঁচতারা হোটেল উঠবেন জিৎ। এবার তিনি তিন দিনের জন্য ঢাকা থাকবেন। চারটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেবেন। এছাড়া ১৩ এপ্রিল একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন ‘বাদশা’ খ্যাত এই নায়ক। ঢাকা ছাড়বেন ১৫ জুন।

‘বস ২’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ।

ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব ও বাংলাদেশ থেকে আব্দুল আজিজ। ‘বস ২’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। আসছে ঈদেই মুক্তি পাবে ছবিটি।

শেয়ার করুন