১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

প্রেস বিজ্ঞপ্তি;

আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীবের সমর্থনে গতকাল  ৭মে বাদে মাগরিব বারবাকিয়ায় সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ড. সজীব বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে রুপান্তর করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় গ্রাম কেন্দ্রিক নানা বরাদ্ধ সরকার দিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা সেই বরাদ্ধ লুটপাট করে নিজেদের পকেট ভারি করছে। আমি অবাক হয়েছি বারবাকিয়ায় এখনো অনেক কাচা রাস্তা রয়েছে। বৃষ্টি পড়লেই কাদা মাটির রাস্তা মানুষের চলাচলের অযোগ্য পয়ে পড়েছে। সাধারণ মানুষ দিনের পর দিন নিধারণ কষ্ট নিরবে সহ্য করে যাচ্ছে।

তিনি আরো বলেন, যোগ্য জনপ্রতিনিধির অভাবে অসংখ্য উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বারবাকিয়ার সাধারণ জনগন। আমি কথা দিচ্ছি নির্বাচিত হয় বা না হয় আমি আপনাদের পাশে আছি। যে কোন বিপদে আপদে সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকব। আপনাদের সন্তান হিসেবে আগামী ২১তারিখ দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।


এসময় উপস্থিত ছিলেন ড.সজীবের বড় ভাই ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ আশরাফ উদ্দীন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচি , সমাজসেবক মোহাম্মদ বাচ্ছু, এনাম মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দীন মাহমুদ, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।