মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ড.নদভী এমপির প্রচেষ্টায় বড়হাতিয়ার সেনেরহাট বাজারের সাইট নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,জননন্দিত নেতা,
বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ৪অক্টোবর বিকেলে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের সাইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ মাষ্টার আবু তাহের,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আহামদ হোসেন,সেনেরহাট বাজার কমিটির সভাপতি ডাঃ আবদুর রহিম,ডাঃ শফি,সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবছার উদ্দীন কোম্পানী,সমাজসেবক লাতু চৌধুরী,খোরশেদ,টিকাদার রফিক উদ্দিন, মেম্বার আইয়ুব,রহিম প্রমুখ।

শেয়ার করুন