মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ড.নদভীর পক্ষে গ্রামে-গঞ্জে,পথে-প্রান্তে নৌকায় ভোট চাইলেন তরুণ আ’লীগ নেতা মিজান

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ 

চট্টগ্রাম-১৫(সাতকানিয়া- লোহাগাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ(মহাজোট) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে ২৪ডিসেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমির বাপের পাড়া এলাকায় ভোটার সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের নির্দেশনায় ড.নদভীর পক্ষে নৌকার প্রচারনায় গ্রামে-গঞ্চে, পথে-প্রান্তে গনসংযোগ ও প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বড়হাতিয়ার কৃতি সন্তান,উন্নয়নের কান্ডারী,তরুণ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজান। গনসংযোগকালে সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কান্তি নাথ,আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ নুরুল কবির, আওয়ামীলীগ নেতা কাজ্বী রায়হান
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ,উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ মাসুম,বড়হাতিয়া ইউপির মেম্বার মুহাম্মদ রফিক,যুবলীগ নেতা রবিউল হাসান, লিটন চৌধুরী, মুহাম্মদ মানিক, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান,যুগ্ন আহবায়ক আবদুল আউয়াল,ছাত্রলীগ নেতা আহসান হাবিব।

 

তরুণ আওয়ামীলীগ নেতা মিরান হোসেন মিজান জানান, যারা দেশের উন্নয়ন করেছে দেশ যাদের কাছে নিরাপদ আগামী নির্বাচনে তাদের ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনায় যোগ্য। দেশের মানুষ শান্তি চাই। উন্নয়নের অগ্রযাত্রায় অব্যাহত রাখার লক্ষে প্রফেসর ড.নদভীকে নৌকার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এছাড়াও গনসংযোগকাল বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

শেয়ার করুন