১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অর্ধশত বেকার তরুণীদের ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান ও চাকরী সুযোগ করে দিল আন্তর্জাতিক এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেন ও সহযোগী সংস্থা সিএনআরএস। গত অক্টোবর মাসে প্রশিক্ষণ শুরু করে ৩ মাসের প্রশিক্ষণ গ্রহণ করে সফলতার সহিত সমাপ্ত করে সার্টিফিকেট অর্জন করেন।
গত সোমবার (২৯ জানুয়ারী) উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত-নারী ড্রাইভিং এবং কর্মদাতাদের মধ্যে সমন্বয় কার্যক্রম আয়োজন করেন সিএনআরএস, উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, বিশেষ অতিথি উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসাইন সিরাজী এবং উখিয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ , সেভ দ্য চিলড্রেন, সিএনআরএস ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ভেন্ডার, এনজিও প্রতিনিধি ও প্রশিক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার। প্রধান অতিথি তার ব্যক্তব্যে বেকার তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানব সম্পদ তৈরি করে কর্মসংস্থান ও চাকরী সুযোগ করে দেয়ার সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস প্রশংসা করেন। উক্ত সমন্বয় কার্যক্রম এ অংশগ্রহণ কারি দক্ষ ড্রাইভার হতে মৌখিক ও প্র্যাকট্রিকাল পরিক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উত্তীর্ণ ৬ জনের চাকুরির সুযোগ পেয়েছে যার মধ্যে ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার টেকনাফ ও উখিয়া উপজেলার তাদের প্রশিক্ষন কার্যক্রম চালানোর জন্য ৫জন মহিলা ইন্সট্রাক্টর নিয়োগ প্রদান করেন। সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি জানান উখিয়া-টেকনাফের প্রায় পাঁচ শতাধিক বেকার স্কুল ও কলেজ হতে ঝড়ে পড়া তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ হতে করে যার ফলে তারা তাদের পরিবারের আয় রোজগারের সুযোগ পেলে উপকৃত হচ্ছে। এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

 

সমন্বয় কার্যক্রম এ চাকুরি প্রাপ্ত টেকনাফের কামরুন নাহার জানান, পরিবারের ৪ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
বাবা অসুস্থ্যতার জন্য পরিবারের ইনকামের কোন সুযোগ ছিল না তিনি চাকুরি পেয়ে পরিবারের জন্য বিশাল সার্পোট বলে জানান যা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই, ধন্যবাদ জানান সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস এর সবার প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।