২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ডেমু ভাঙচুরের ঘটনায় চবিতে ট্রেন চলাচল স্থগিত

05e30425283aded9a23edce411fac19ax700x400x39-jpeg3480xছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার সকালে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে চবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সোমবার সকাল থেকে মহানগরীর কয়েকটি স্পটে বিক্ষোভ প্রদর্শন করে তার অনুসারী নেতাকর্মীরা। এ ঘটনায় ফতেয়াবাদ এলাকায় শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেন আটক করে তারা। পরে সকাল সাড়ে দশটায় একই পথে আসা একটি ডেমু ট্রেনও আটক ও ভাঙচুর করেন ছাত্রলীগ কর্মীরা।

এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী সব ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, ‘শহর থেকে ক্যাম্পাসগামী দুটি ট্রেন আটকের পর একটি ডেমু ট্রেনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছৃঙ্খল যুবক। এ ঘটনার পর ট্রেনগুলো শহরে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।’

এ তথ্য নিশ্চিত করে ষোলশহর স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির হোসেন বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হওয়া একটি ডেমু ট্রেনে হামলা চালায় কিছু যুবক। এ ঘটনায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।