১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ডুলাহাজারা খ্রিস্টান হাসপাতালে ৫০ শয্যার আসোলেশন ইউনিট ১২ মে চালু

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের নব নির্মিত ভবনে ৫০ শয্যার করোনা আইসোলেশন ইউনিটে আগামী ১২ মে থেকে চালু করা হবে। নির্মাণাধীন এ আইসোলেশন ইউনিটের নির্মাণ কাজ ইতিমধ্যে ৭৫% শেষ হয়েছে। বাকী কাজ আগামী ১০ মে’র মধ্যে শেষ করার টার্গেট রাখা হয়েছে। ১১ মে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ১২ মে থেকে আইসোলেশন ইউনিটটি পুরোদমে চালু করা হবে।

হাসাপাতাল নির্মাণ কাজের সাথে জড়িত প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল হাসান মিল্কি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নির্মাণাধীন এ আইসোলেশন ইউনিটে ৫ টি আইসিইউ (Intensive care unit) সহ অত্যাধুনিক ভেন্টিলেটর সুবিধা স্থাপন করা হবে। যা সংকাটাপন্ন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য খুব প্রয়োজন।

মালুমঘাটের খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা নেওয়ার অনুমতি পাওয়া বেশ জটিল একটা প্রক্রিয়া। করোনার আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে এ প্রক্রিয়া কি হবে-জানতে চাইলে বদরুল হাসান মিল্কি বলেন, এ বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।