৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

দক্ষিণphoto-a-1 এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা মডেল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু এর যৌথ স্বাক্ষরিত ৫ নভেম্বর ২০১৬ ইং তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদ্য ঘোষিত নতুন কমিটিতে সভাপতি পদে মিনহাজ হোসাইন জিকু , সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন (বাপ্পি)-কে মনোনীত করায় তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । মিনহাজ হোছাইন জিকু ও রিয়াজ উদ্দীন বাপ্পি বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাদ্দাম হোসেন মিটু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করার মাধ্যমে ছাত্রলীগকে আরো গতিশীল করে একটি পরিছন্ন ছাত্রলীগ উপহার দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের ক্ষেত্রে সার্বক্ষণিক সহযোগিতা করে যাবে বলে জানান। সদ্য ঘোষিত উক্ত কমিটিতে আব্দুল বারেক টিপু ও সাজ্জাদ হোছাইনকে সহ-সভাপতি, মাস্তুরুল হাসান ও ইয়াছির আরফাত আরেশকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আনাছ ও মো: আনিছুল্লাহকে সাংগাঠনিক সম্পাদকে মনোনিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।